চুয়াডাঙ্গা ০৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায়: প্রধানমন্ত্রীর শোক

Padma Sangbad
১৯৯

অনলাইন ডেস্ক।

রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় একটি ভবনে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শোকসন্তপ্ত সকল পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মঙ্গলবার (৭ মার্চ) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এই শোক বার্তা পাঠানো হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র জানায়, শোক বার্তায় প্রধানমন্ত্রী নিহত ব্যক্তিদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন এবং আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন :রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়ায় ভবন বিস্ফোরণে ১৬ জন নিহতের পরিচয় জানা গেছে

প্রধানমন্ত্রী এখন কাতারের দোহায় রয়েছেন এবং স্বল্পোন্নত দেশগুলোর জাতিসংঘের সম্মেলনে যোগদান শেষে বুধবার (০৮ মার্চ) বিকালে দেশে ফেরার কথা রয়েছে।

প্রসঙ্গত, রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় একটি ভবনে মঙ্গলবার (০৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আপডেট : ০৬:৪৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩