চুয়াডাঙ্গা ০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহের চাকলাপাড়ায় মধ্যরাতে যুবক খুন

Padma Sangbad
৬১

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ শহরের চাকলা পাড়ায় সুবীর কুমার দাস (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। রাত একটার দিকে চাকলাপাড়ার মির্জা মহলের সামনে এই ঘটনা ঘটে। হামলায় নিহত র পিতা সত্য পদ দাস, মা শিখা রানী দাস ও ভাই খোকন দাশও আহত হন। হামলার সময় স্থানীয় জনতা চাকলা পাড়ার বিমল দাসের ছেলে মিঠুন দাসকে গণপিটুনি দেয়। এলাকাবাসী জানায় জায়গা জমি নিয়ে হামলাকারী মিথুন দাশের পিতার সাথে নিহতর বিরোধ চলে আসছিল। সোমবার দিন গত রাতে সপরিবারে পূজা দেখে বাড়ি ফেরার সময় সুবীর কুমার দাসের উপর হামলা চালানো হয়। রাত ১:০০ টার দিকে আহত সুবীর দাস কে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে তিনি মৃত্যুবরণ করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আবু বকর সিদ্দীক এ খবর নিশ্চিত করেন। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোঃ সোহেল রানা জানিয়েছেন এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

আপডেট : ০৯:৪০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২