চুয়াডাঙ্গা ০৫:২০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শার বাগআঁচড়ায় ফেনসিডিল সহ মাদক ব্যাবসায়ী আটক

Padma Sangbad
২৯

আরিফুজ্জামান আরিফ।।।শার্শার বাগআঁচড়ায় ১শ বোতল ফেনসিডিল সহ আসলাম হোসেন (২৭) নামে এক মাদক ব্যাবসায়ী কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার(৬ অক্টোবর) বিকালে উপজেলার বালুন্ডা – জামতলা রোডের টেংরা দাখিল মহিলা মাদ্রাসার সামনে থেকে তাকে আটক করেছে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

আটক আসলাম বেনাপোল পোর্ট থানার কদমতলা (বরোপোতা) গ্রামের আবু কালামের ছেলে।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী শহীদুল ইসলামের নেতৃত্বে এসআই সাইফুল ইসলাম ও এএসআই ফিরোজ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বালুন্ডা টু জামতলা রোডের টেংরা দাখিল মহিলা মাদ্রাসার সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে বাইসাইকেল চালিয়ে আসা আসলামকে গতিরোধ করা হয়।

এসময় তার সাইকেলে ঝোলানো বাজারের ব্যাগ তল্লাশী চালিয়ে ১শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী শহীদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামীর বিরুদ্ধে শার্শা থানায় মাদক আইনে মামলা হয়েছে।

আপডেট : ১০:৩৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২