শিরোনাম :
সংরক্ষিত নারী আসনের এমপি শেখ এ্যানী রহমানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
Padma Sangbad

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১৯ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য শেখ এ্যানী রহমানের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
রাষ্ট্রপ্রধান এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সংসদ সদস্য এ্যানী রহমান আজ মঙ্গলবার আনুমানিক বেলা ১টা ৪৫ মিনিটে থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তার বয়স হয়েছিল ৬৩ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।




















