চুয়াডাঙ্গা ০৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অনুপ্রবেশ করা ৬৬ ভারতীয়কে আটক করল বিজিবি

Padma Sangbad
৮৮

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করা ৬৬ ভারতীয়কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আজ বুধবার ভোরে খাগড়াছড়ির তিনটি সীমান্ত দিয়ে প্রবেশের পর তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন, তাইন্দং সীমান্ত দিয়ে ১৫ জন ও পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের রুপসেন পাড়া সীমান্ত দিয়ে ২৪ জনকে অনুপ্রবেশ (পুশইন) করা হয়।

মাটিরাঙ্গার শান্তিপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা ২৭ জন গোমতি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আবুল হোসেনের বাড়িতে অবস্থান করছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর বিজিবির একটি টহল দল তাদের আটক করে। এ ছাড়া তাইন্দং সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা ১৫ জন ভারতীয়কে তাইন্দং বাজার থেকে আটক করে বিজিবি।

আটকরা নিজেদের গুজরাটের বাসিন্দা দাবি করেন। গুজরাট থেকে বিমানে করে সিমান্তে নিয়ে এসে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা বাংলাদেশে তাদের অনুপ্রবেশ করায়।

খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা বলেন, ‘জেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকারী ৬৬ ভারতীয় নাগরিককে বিজিবি আটক করে। বিজিবি বিষয়টি দেখভাল করছে। আমরা তাদের দ্রুত পুশব্যাক করার চেষ্টা করছি।’

আপডেট : ০৮:৫৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫