চুয়াডাঙ্গা ০৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অভয়নগরে কুয়েত প্রবাসী যুবককে গলা কেটে হত্যা:তিনজন পুলিশ হেফাজতে

Padma Sangbad
৮৫

যশোরের অভয়নগরে হাসান শেখ (২৮) নামে কুয়েতপ্রবাসী এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ জুন) সকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি মাছের ঘেরের পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হাসান শেখ নাউলী গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে। তিনি কুয়েতে একটি ডিপার্টমেন্টাল স্টোরে কর্মরত ছিলেন। পুলিশ বলছে, পরকীয়ার জের ধরে হত্যাকান্ডটি হতে পারে। ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের ৩ জনকে হেফাজতে নেয়া হয়েছে।

নিহতের বড় ভাই অভয়নগর উপজেলা বিএনপির সদস্য এস এম মুন্না শেখ বলেন, ‘২০১৮ সালে কুয়েতে চলে যায় হাসান। সেখানে একটি ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করত। দীর্ঘ ৭ বছর পর বাড়ি ফিরে দুই মাস আগে বিয়েও করেছে। ৬ মাস ছুটির ৪ মাস শেষ হয়েছে। ২ মাস পর কুয়েতে ফিরে যাওয়ার কথা ছিল তার।’ তিনি আরো বলেন, ‘ঘটনার দিন শনিবার রাত ১০টা পর্যন্ত বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে আড্ডা দিয়েছে হাসান। এর পর থেকে নিখোঁজ ছিল সে। রোববার সকালে জানতে পারি ভাইকে গলা কেটে খুন করা হয়েছে। তার মরদেহ মাছের ঘেরের পাড়ে পড়ে আছে। ওর তো কোনো শত্রু ছিল না। অথচ তাকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার সঙ্গে যারাই জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করাসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান বলেন, ‘ঘটনাস্থলে গিয়েছিলাম। আমার দলের এক নেতার ছোট ভাইকে গলা কেটে হত্যা করা হয়েছে। নৃশংস এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

এই বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, কুয়েত ফেরত হাসানকে হত্যার সাথে জড়িত সন্দেহে জামিল, চঞ্চল ও সাগর নামে ৩ জনকে হেফাজতে নেয়া হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরকীয়ার জেরে হত্যাকান্ডটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশের ময়নাতদন্ত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে।

আপডেট : ১১:১৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫