চুয়াডাঙ্গা ১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অভয়নগরে ভূমিদস্যু আ’লীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

Padma Sangbad
১৬১

যশোরের অভয়নগরে একজন আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের হরিশপুর বাজারে।
গণধোলাইয়ের শিকার দীপংকর ভদ্র (৪৫) উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের বনগ্রামের গণেশ ভদ্রের ছেলে। তিনি ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগরে সভাপতি। এ ঘটনায় দীপংকরকে নাশকতা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকাবসী সূত্রে জানা যায়, দীপংকর নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হওয়ায় ক্ষমতার প্রভাব খাটিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করে জায়গা জমি দখল করে রেখেছিলেন। তবে পাঁচ আগস্টের পর সে সসব জায়গা জমি দখল করে রাখতে নানা ষড়যন্ত্র করে আসছিলেন। তাছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে বাজে মন্তব্য করার প্রেক্ষিতে বুধবার দুপুরে স্থানীয় এলাকাবাসী তাকে গনপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে নাশকতা মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।
এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, এলাকায় বিশৃংঙ্খলার চেষ্টার সময় স্থানীয় এলাকাবাসী তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে চলমান মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

আপডেট : ০১:৩১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫