চুয়াডাঙ্গা ১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের নাশকতা ও গুজব প্রতিরোধে চুয়াডাঙ্গায় বিএনপির মোটরসাইকেল শোডাউন

Padma Sangbad
১

স্টাফ রিপোর্টার:
কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা হওয়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরাজ্য, নাশকতা এবং গুজব ছড়ানোর প্রতিবাদে চুয়াডাঙ্গায় মোটরসাইকেল শোডাউন করেছে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আগামী ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কথিত ধর্মঘট প্রতিহত এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই কর্মসূচি পালন করা হয়।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সামনে থেকে শোডাউনটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা দলীয় স্লোগানের পাশাপাশি সব ধরনের নাশকতা ও গুজব প্রতিহত করার দৃঢ় ঘোষণা দেন।

শোডাউন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল ইসলাম পিটু বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিহত করতে দলের নেতাকর্মীরা মাঠে তৎপর রয়েছেন। চুয়াডাঙ্গার শান্ত পরিবেশ অশান্ত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

এ সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল রশিদ ঝন্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

আপডেট : ১১:৩৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬