চুয়াডাঙ্গা ০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে ২ সমর্থক আটক

Padma Sangbad
১৬৮

শরীয়তপুরে আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে দুই জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা সাব-রেজিস্টার কার্যালয়ের সামনে শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

আটককৃত শাহাদাত হোসেন ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরকুমারিয়া ইউনিয়নের দেওয়ান কান্দি গ্রামের ফারুক গোলদারের ছেলে ও ফাতেমা জাহান মিতা একই ইউনিয়নের চরচান্দা গ্রামের কাঞ্চন ঢালীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ১০-১২ জনের একটি দল সাব-রেজিস্টার কার্যালয়ের সামনে বিভিন্ন চায়ের দোকান ও যানবাহনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের লিফলেট বিতরণ করে।

এসময় বিএনপি নেতাকর্মীরা টের পেয়ে তাদেরকে আটক করার চেষ্টা করলে সবাই পালিয়ে গেলেও শাহাদাত ও মিতা নামে দুইজনকে আটক করা হয়। কোনো পদ-পদবী না থাকলেও তারা দুইজনই আওয়ামী লীগের সমর্থক। পরে তাদেরকে ভেদরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ভেদরগঞ্জ থানার ওসি পারভেজ হাসান সেলিম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে লিফলেটসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপডেট : ১২:৩৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫