চুয়াডাঙ্গা ০৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আটক

Padma Sangbad
১৬০

অনলাইন ডেস্ক।।
ঢাকার রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার (২৮ অগস্ট) দুপুর ১২টার দিকে পুলিশ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকীসহ কয়েকজন নেতাকে আটক করেছে। আটক ব্যক্তিদের শাহবাগ থানায় নেওয়া হবে, জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ জানান, এখন তো এখান থেকে তাদের নিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই। পরে সিনিয়র কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন।

ঘটনার সময় ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করেছিল মঞ্চ ৭১। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের।

ঢাকার রিপোর্টার্স ইউনিটি থেকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আটক করে নিয়ে যায় পুলিশ। । সংগৃহীত

বৈঠকে উপস্থিত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, দল-মতের সব মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। লতিফ সিদ্দিকী উপস্থিত ছিলেন, কিন্তু কামাল হোসেন আসেননি। এর মধ্যে ২০-২৫ জন যুবক এসে হৈচৈ শুরু করে এবং আমাদের ঘিরে ফেলে, তবে কারও গায়ে হাত দেয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আল আমিন রাসেল নেতৃত্বে কিছু যুবক অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করেন এবং লতিফ সিদ্দিকীসহ অন্যান্য উপস্থিত ব্যক্তিদের অবরুদ্ধ রাখেন। ঘটনা স্থলে ভাঙা একটি টেবিল দেখা গেছে, যেখানে অংশগ্রহণকারীরা এবং কিছু যুবক হট্টগোল তৈরি করেন।

আপডেট : ১২:১৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫