চুয়াডাঙ্গা ০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে আসন্ন এসএসসি পরীক্ষা-২০২৬ এর প্রস্তুতিমূলক সভা

Padma Sangbad
১৪৮

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে গ্রহণের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। সভায় উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা, কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। পরীক্ষাকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, নকল প্রতিরোধ এবং পরীক্ষাথর্ীদের জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী বলেন, এসএসসি পরীক্ষা শিক্ষাথর্ীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই পরীক্ষা যেন স্বচ্ছ, নির্ভুল ও নকলমুক্তভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণ করা সকলের সম্মিলিত দায়িত্ব। এসময় প্রশ্নপত্রের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা, পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রাখা এবং নকল, প্রশ্নফাঁসসহ সকল ধরনের অনিয়ম প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গ্ররুত্বারোপ করা হয়। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী , প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহবান জানানো হয়। সভায় উপস্থিত সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয় এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সফল ও শৃঙ্খলাপূর্ণ পরীক্ষা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আপডেট : ১১:১৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬