চুয়াডাঙ্গা ০৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে ভাতিজার ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা চাচার মৃত্যু !

Padma Sangbad
১১৯

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে পারিবারিক কলহের জেরে নিজ ভাতিজার হাতে গলা ধাক্কা খেয়ে বীর মুক্তিযোদ্ধা’র মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার ( ৬ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার ধামোর ইউনিয়নের গিরাগাঁও গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গিরাগাঁও গ্রামের মৃত সারাফত হোসেনের পুত্র বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজিম উদ্দীন(৭৮) এর আপন ভাতিজা মোঃ শাহাআলম (৪০) এর সাথে দীর্ঘদিন ধরে বসতবাড়ীর জায়গা, বসতবাড়ীর বৃষ্টির পানি ও টিউবওয়েলের পানি নিস্কাশনকে কেন্দ্র করে প্রায় সময় ঝগড়া হয়। একই বিষয় নিয়ে শনিবার দুপুরে ঝগড়া সৃষ্টি হলে শাহাআলম তেড়ে এসে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীনের উঠানে প্রবেশ করে ঘাড় চেপে ধরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বীর মুক্তিযোদ্ধার স্ত্রী হামিদা বেগম(৬৫) তাকে তুলে নিয়ে শয়ন ঘরে শুয়ে রাখে। কিছুক্ষুন পরে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন বুকে ব্যাথা অনুভব করে এবং ব্যাথায় ছটফট করতে থাকেন। স্বামীর এমন অবস্থা দেখে স্ত্রী হামিদা চিৎকার করলে ভাতিজা আফজাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় গ্রাম্য ডাক্তারকে সংবাদ দেন। গ্রাম্য ডাক্তার মোঃ আব্দুল কুদ্দুস বীর মুক্তিযোদ্ধার নার্ভ পরীক্ষা করে মৃত ঘোষনা করেন। শাহাআলম(৪০) বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীনের আপন ভাই মৃত মোজাফ্ফর হোসেনের পুত্র। শাহাআলম পেশায় একজন অটো চালক। এ ব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার(জুয়েল) বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়েছি। এলাকার লোকজন ও পরিবারের সদস্যদের মুখে ঘটনার বর্ণনা শুনেছি। ঘাতক শাহআলম তার অটোরিক্স্রা নিয়ে পালিয়ে গেছে। লাশ ময়না তদন্ত হবে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপডেট : ১০:০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫