চুয়াডাঙ্গা ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন

Padma Sangbad
১২৪

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে বিভিন্ন কর্মসুচি পালনের মাধ্যমে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসটির শুভ সুচনা করা হয়। একই সাথে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে ধারাবাহিকভাবে আটোয়ারী থানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, বিএনপি. জাতীয় পার্টি, জাসদ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রেস ক্লাব, এনজিও, বণিক সমিতি, যুব লীগ, ছাত্র লীগ সহ বিভিন্ন সংগঠন বিন¤্র শ্রদ্ধার সাথে পুস্পস্তবক অর্পণ করেন। সাথে সাথে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯টায় আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন সহ বেলুন উড্ডয়ন ও শান্তির প্রতিক পায়রা অবমুক্ত করনের মাধ্যমে কর্মসুচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা। দিনব্যাপি অন্যান্য কর্মসুচির মধ্যে পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্কাউটস ও গার্লসগাইড এর অংশ গ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, ক্রীড়া প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং “ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তি সর্বোত্তম ব্যবহার” শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ ছিল অন্যতম।

আপডেট : ০৮:৩৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২