চুয়াডাঙ্গা ১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Padma Sangbad
১৫৩

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার (০৯ জানুয়ারি ) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের প্রতিনিধি ডা. মোঃ শামসুল হুদা,গিরাগাঁও ও বর্ষালুপাড়া বিজিবি কোম্পানী কমান্ডারদ্বয়, মির্জাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, তোড়িয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, ধামোর ইউপি চেয়ারম্যান আবু তাহের দুলাল, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এম.এ মান্নান,আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রতিনিধি সহকারী শিক্ষক ফারুক হোসেন, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ,আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো: ইউসুফ আলী প্রমুখ। বক্তাগণ বলেন, অন্যান্য উপজেলার তুলনায় আমাদের আটোয়ারী উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই সন্তোষজনক। তারপরেও আটোয়ারী উপজেলাকে সকল প্রকার অপরাধ নিয়ন্ত্রণে রাখতে হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে জনপ্রতিনিধি সহ এলাকার সচেতন মহলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। সভায় চুরি, মাদক, কিশোর গ্যাং, শিক্ষকদের প্রাইভেট/কোচিং বাণিজ্য, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া নিয়ে অনিহা, রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী মৌলভী শিক্ষকের সাময়ীক বরখাস্তের আদেশের আইনগত বিষয় খঁচিয়ে দেখা, সামাজিক অবক্ষয় রোধে আলোচনা ছিল অন্যতম। উপজেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম সবার সহযোগিতা কামনা করেন।।

আপডেট : ১০:১৭:২২ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩