চুয়াডাঙ্গা ১২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলনরত শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ‘বাংলা ব্লকেড’

Padma Sangbad
১৬২

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ‘বাংলা ব্লকেড’ নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার (৭ জুন) সারাদেশে এ কর্মসূচি পালন করবেন তারা।
শনিবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৫টায় শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এর আগে নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিকেল পৌনে ৫টায় শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
অবরোধ তুলে নেওয়ার আগে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ হাসান। তিনি বলেন, আগামীকাল থেকে সব বিশ্ববিদ্যালয়, কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বর্জন করা হবে। শিক্ষকরা তাদের আন্দোলন শেষ করে ক্লাসে ফিরে গেলেও আমরা ক্লাসে ফিরবো না। রোববার বিকেল ৩টা থেকে আমাদের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালিত হবে। সব বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ এলাকায় এবং মহানগর ও জেলা শহরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের শহরে অবরোধ করবেন।
এর আগে বক্তব্য রাখেন আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আজ পুলিশ আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমাদের দিকে আঙুল উঁচিয়ে কথা বলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বাজে মন্তব্য করেছে। আমরা এর জবাব রাজপথে দেবো।

আপডেট : ০৯:৫৮:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪