চুয়াডাঙ্গা ১১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আবাসিক ভবন থেকে ৪ নারী ও ৫ পুরুষ আটক

Padma Sangbad
৯৮

দেহ ব্যবসার অভিযোগে মাদারীপুর শহরের পৌর কমিউনিটি সেন্টারের পাশে আবাসিক ভবন ‘আকন্দ ভিলা’ থেকে ৪ নারী ও ৫ পুরুষকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
মঙ্গলবার (২৫ মার্চ) রাত ৯টার দিকে তাদের আটক করা হয়।
তাৎক্ষণিক আটক ৯ জনের নাম পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে ভিড় করেন উৎসুক জনতা। পরে তড়িঘড়ি করে আটকদের পুলিশের গাড়িতে করে থানায় নিয়ে যাওয়া হয়।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই ভবনের তিনতলায় রুম ভাড়া নিয়ে দেহ ব্যবসা করে আসছিল কয়েকজন নারী। বিষয়টি নজরে এলে তাদের আটক করে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে সদর মডেল থানা পুলিশ এসে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৪ নারী ও ৫ যুবককে থানায় নিয়ে যায়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, অনৈতিক কাজে লিপ্ত থাকায় ৪ নারীসহ আটক ৯ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার তাদের আদালতে তোলা হবে।

আপডেট : ০১:০৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫