শিরোনাম :
আমাদের মেরে ফেলাই ওদের উদ্দেশ্য: আখতার হোসেন
Padma Sangbad

অনলাইন ডেস্ক।।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ও গাড়িবহরে হামলার ঘটনায় বিচার দাবি করেছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন।
আজ বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।
হামলায় আহতদের ছবি ফেসবুকে শেয়ার করে আখতার হোসেন লেখেন, ‘আমাদের নেতাকর্মীদের লক্ষ্য করে গাড়িতে হামলা চালায় সন্ত্রাসী লীগ বাহিনী। বাংলাদেশ বিরোধী লীগ এবং তাদের দোসরদের প্রতিহত করতে হবে। আমাদেরকে মেরে ফেলাই ওদের উদ্দেশ্য। ওদের বিচার করতে হবে।’
















