চুয়াডাঙ্গা ১০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় পুলিশের অভিযানে ৬০ পিস ট্যাপেন্ডাডল ও নগদ টাকাসহ নারী গ্রেফতার

Padma Sangbad
১৮৬

✍️📰।। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬০ পিস ট্যাপেন্ডাডল (Tapal 100mg) ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৫,১৫০ টাকা সহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) বিকেল ৫টা ৫৫ মিনিটে আলমডাঙ্গা থানার জেহালা গ্রামের ডেভিট মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত নারীর নাম বন্যা খাতুন (৩২)। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার বেলগাছী মুসলিমপাড়ার আবু বক্কর মেয়ে ।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আলমগীর কবীর ও মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বন্যা খাতুনকে আটক করে তার কাছ থেকে ৬০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট এবং সাথে থাকা মাদক বিক্রয়ের নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা অনুযায়ী সংরক্ষণ করা হয়েছে।

এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় একটি মামলা (নং-২৮, তারিখ-১৫/০৪/২০২৫) রুজু করা হয়েছে।।

আপডেট : ১২:০৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫