চুয়াডাঙ্গা ০৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৬

Padma Sangbad
৮৪

আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হালিমসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার( ৯ নভেম্বর) দিনগত রাতে তাদেরকে গ্রেফতার করে পরদিন আজ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন পাঁচকমলাপুর গ্রামের মৃত সৈয়দ আলী মন্ডলের ছেলে খাদিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডল (৬৩), খাদিমপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে আব্বাস আলী (২৪), একই গ্রামের আশাদুল ইসলামের ছেলে আনারুল ইসলাম আনন্দ(২৮), বেলগাছী গ্রামের জয়নাল মন্ডলের ছেলে কামাল হোসেন (৫৩), ওসমানপুর গ্রামের মৃত ফজলু হোসেনের ছেলে আসানুজ্জামান ঝন্টু (৪৫) ও ভোদুয়া গ্রামের মৃত তৈহির উদ্দিনের ছেলে ইছাহক আলী(৫০)।

ইতোপূর্বে লক্ষীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মহাসীন আলী বাদী হয়ে ৯ নভেম্বর রাতে ৪২ জনের নাম উল্লেখসহ আরও ৫০/৬০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ৩টায় বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ইউনিয়ন পদযাত্রার কর্মসুচি থাকায় মহাসিন আলীসহ ৩০/৪০ জন বিএনপি নেতাকর্মি পদযাত্রায় অংশ গ্রহণের জন্য যাচ্ছিলেন। খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুর গ্রামের হায়দার মোড়ে পৌঁছালে আওয়ামীলীগের উশৃংখল নেতা-কর্মিরা দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা, মারপিট করে ও ককটেল বিষ্ফোরণ ঘটায়। ৫ টি মোটরসাইকেল কেড়ে নেওয়া হয়।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, গত বছর কেন্দ্র ঘোষিত পদযাত্রায় অংশ নিতে যাওয়ার সময় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

আপডেট : ১২:১৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪