শিরোনাম :
আ. লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
Padma Sangbad

রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে একজন আহত হয়েছেন।
রোববার (১৯ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে এ বিস্ফোরণ ঘটে। তাৎক্ষণিক আহতের নাম পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আল মঈন।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া বলেন, রাত ৯টা ৪০ মিনিটের দিকে গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে আহতের নাম জানা যায়নি।

























