চুয়াডাঙ্গা ০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ উপলক্ষে ভাড়াটিয়ার এক মাসের বাসা ভাড়া মওকুফ করে দিলেন বাড়িওয়ালা

Padma Sangbad
১৩৭

বাড়িওয়ালার পক্ষ থেকে সেরা ঈদ উপহার পেয়েছেন রাজধানীর মিরপুরের রুপালি হাউজিংয়ের আলীমুর রহমান সুফল নামে একজন ভাড়াটিয়া।

তিনি আজ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, ‘আমার বাড়িওয়ালার পক্ষ থেকে ঈদ উপহার….আমি আমার ঢাকা শহরের এই ছোট্ট জীবনে কেউ কখনো এমন উপহার পেয়েছেন কিনা জানিনা এবং শুনিনি কখনো, আমি অন্তত পাইনি। সম্পদের পাশাপাশি সুন্দর একটা আত্মা থাকাটাও জরুরী একজন প্রকৃত মানুষ হবার জন্য। আল্লাহ উনাকে নেক হায়াত এবং দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন।’

সুফলের ফেসবুক পোস্টটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। কমেন্টে অনেকেই বাড়িওয়ালার ভূয়সী প্রশংসা করার পাশাপাশি ঢাকায় এরকম আরও বাড়িওয়ালা চান তারা।

আলীমুর রহমান সুফল জানান, ‘ঈদ উপলক্ষে ভাড়া মওকুফের চিঠিটি পেয়ে সত্যি সত্যিই আবেগ আর ধরে রাখতে পারিনি। এ কারণেই ফেসবুকে চিঠিটিসহ আজ দুপুরের দিকে পোস্ট করেছিলাম। এটি খুব অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যাবে ভাবতে পারিনি।’

আপডেট : ১২:২৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪