চুয়াডাঙ্গা ০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

একসঙ্গে ৩ সুখবর হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য

Padma Sangbad
৩৯১

আন্তর্জাতিক ডেস্ক : একসঙ্গে ৩ সুখবর হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য! ব্যবহারকরীদের আরও বেশি সুবিধা দিতে নতুন তিনটি ফিচার আনছে মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। মেটার মালিকানাধীন প্রতিষ্ঠানটি নিজেদের ওয়েবসাইটে এক ব্লগপোস্টে জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যেই ব্যবহারকারীরা নতুন ফিচারগুলো ব্যবহার করতে পারবেন।

হোয়াটসঅ্যাপে ভিডিও কলিং ফিচার বহু পুরনো। ভিডিও কলিংয়ের অন্যান্য প্লাটফর্ম যেমন- গুগল মিট এবং জুম থেকে এগিয়ে যেতেই তিনটি ফিচার নিয়ে আসছে তারা।

১. বন্ধুরা মিলে একসঙ্গে যেকোনও ভিডিও দেখার জন্য আদর্শ একটি ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। এর ফলে অডিওসহ স্ক্রিন শেয়ার করা যাবে। এই ফিচার বিটা ভার্সনে আগেই ছিল। এখন সেটা অফিসিয়াল হচ্ছে। ব্যবহারকারীরা বন্ধু বা পরিবারের সঙ্গে সিনেমা বা যেকোনও কনটেন্ট শেয়ার করতে চাইলে ভিডিও কলে স্ক্রিন শেয়ার করতে পারবেন। সবাই মিলে একসঙ্গে ভার্চুয়ালি সিনেমা দেখতে পারবেন।

২. শুধু কম্পিউটার বা মোবাইলেই নয়, যেকোনও ডিভাইসে ভিডিও কলে ৩২ জন থাকতে পারবেন। মিটিং, সেমিনার বা আড্ডায় বাড়তি অসুবিধা দেবে এই আপডেট ফিচার।

৩. হোয়াটসঅ্যাপের ভিডিও কলের সময় স্পিকারকে হাইলাইট করা যাবে এবং গ্রুপ ইন্টারঅ্যাকশনের সময় স্ক্রিনে প্রথম দেখা যাবে স্পিকারকে।

ব্লগপোস্টে হোয়াটসঅ্যাপ দাবি করেছে, অডিও এবং ভিডিও কলের মান উন্নয়নের দিকেও নজর রয়েছে প্রতিষ্ঠানটির। এ নিয়ে তারা নিরলসভাবে কাজ করছে। হাই স্পিড ইন্টারনেট ব্যবহারকারীরা এসব ফিচারে অন্যরকম অভিজ্ঞতা পাবেন বলেও দাবি করেছে। পাশাপাশি ইন্টারনেটের স্পিড কম হলেও যাতে ব্যবহারকারীদের কল এবং ভয়েসে সমস্যা না হয় সেদিকেও গুরুত্ব দিচ্ছে হোয়াটসঅ্যাপ।

আপডেট : ০২:৫৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪