চুয়াডাঙ্গা ১০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা রোববার

Padma Sangbad
৫৬

এসএসসি ও সমমান পরীক্ষা গ্রহণের নতুন তারিখ ঘোষণা করা হবে আগামী রোববার (১৭ জুলাই)। ওইদিন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার তারিখ ঘোষণা করবেন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

করোনা মহামারির কারণে পিছিয়ে যাওয়া এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা এবার ১৯ জুন শুরু করে ৬ জুলাই শেষ করার কথা ছিল। কিন্তু জুনের মাঝামাঝি সময়ে সিলেট, সুনামগঞ্জসহ দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে, পরীক্ষা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৯ জুন থেকে এসএসসি জেনারেল, এসএসসি ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।

আপডেট : ১১:০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২