চুয়াডাঙ্গা ০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এস আলম ও তার পরিবারের ৬৮ ব্যাংক হিসাব ফ্রিজ, সম্পত্তি ক্রোকের আদেশ

Padma Sangbad
১৮৩

আলোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলমসহ তার পরিবারের নামীয় ৬৮টি ব্যাংক হিসাব ফ্রিজের (অবরুদ্ধ) আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১৬টি স্থাবর সম্পত্তি ক্রোকের (জব্দ) আদেশও দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন ।

এস আলম গ্রুপের এসব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ ও সম্পতি ক্রোকের আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক সিফফাত উদ্দীন। আদালতে আজ দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

ক্রোক করা ১৬টি সম্পত্তির মধ্যে রয়েছে গুলশানের এস আলম টাওয়ার নামের ১০ তলা ভবন, ধানমন্ডিতে এক বিঘা জমিসহ ৬ তলা ভবন, ধানমন্ডি লেক সার্কাসে ১১ দশমিক ৮৮ শতাংশ জমিসহ ৪ তলা ভবন, গুলশানের ২৬৫৮ বর্গফুট জমির ওপর নির্মিত ফ্ল্যাট, গুলশান ২-এর এক প্লটে দশমিক ৭৮৮৮ একর জমি, উত্তরা আবাসিক এলাকায় ৭ তলা ভবন, ভাটারাতে বসুন্ধরা আবাসিক এলাকায় ১০৩ দশমিক ০৩ কাঠা জমির প্লট, এক দশমিক ৭২০০ একর জমি, ৯৬ কাঠার জমি, ১ দশমিক ৯৫৩৬ একর জমি, ১১ দশমিক ১০৬১ বিঘা, ১৩১ দশমিক ০৪ কাঠা জমি।

আপডেট : ১১:৫৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫