চুয়াডাঙ্গা ০৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কথিত জ্বীন-ভুতের মন্ত্র পড়েই গড়েছেন টাকার পাহাড় !

Padma Sangbad
৭৯

কথিত হুজুর কবির হোসেন। প্রথম কর্মজীবন শুরু করেন পল্লী চিকিৎসক হিসাবে। কিন্তু এ পেশায় ভাগ্য পরিবর্তন করতে পারেননি। পরে হঠাৎ একদিন গ্রামে প্রচার করেন তিনি স্বপ্নে গাছ-গাছড়া ও লতাপাতার ওষুধ পেয়েছেন। যা দিয়ে মুক্তি মিলবে সকল রোগের। এরপর শুরু করেন রোগী দেখা। পরবর্তীতে শুরু করেন গোপন রোগের চিকিৎসা, দাম্পত্য সংকট, বিয়ে না হওয়া, প্রেমে ব্যর্থতা ও জ্বীন-ভূত তাড়ানোর কাজ! তাতেই ভাগ্য ফিরেছে তার।

এক সময় কিছুই ছিলনা কথিত কবিরাজ হুজুর কবির হোসেনের। পরে তিনি মণিরামপুর উপজেলার ভোজগাতি ইউনিয়নের কন্দপপুরে গড়ে তুলেছেন আলিশান বাড়ি। জ্বীন-ভূত তাড়াবার কথা বলে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। এক সময় সামন্য ঝাড়ফুঁক ও পানি পড়া দিতেন কবিরের পিতা। আর ডাক্তার পরিচয় দিতে নিজে ভর্তি হন মণিরামপুর বাজারের একটি পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কেন্দ্রে। সেখানে ছয় মাসের কোর্স করেন। নিজ গ্রামে চেম্বার দিলেও রোগী আসতো না। পিতার মৃত্যুর আগে রেখে যাওয়া কিছু বইপত্র পড়ে ও ইউটিউব দেখে নিজেই শুরু করেছেন কবিরাজি চিকিৎসা।

কবির হোসেনের রোগীর জ্বীন ছাড়াবার একটি ভিডিও হাতে এসেছে এই প্রতিবেদকের। সেই ভিডিওতে দেখা যাচ্ছে চেয়ারের ওপর বসে আছেন কবির হোসেন। তার সামনে বেশকিছু নারী ও পুরুষ রোগী। চলছে কথিত জ্বীনে আক্রান্ত এক নারীর ঝাড়ফুঁক। কবিরাজ জ্বীনকে নানা প্রশ্ন করছেন। তবে, তার উত্তর করছেন রোগীর পরিবর্তে কবিরাজের এক বেতনভুক্ত যুববয়সী কর্মচারী।

কবিরাজ জ্বীনের কাছে জানতে চাইলেন, তুমি (জ্বীন) কোথা থেকে এসে ওই নারীর শরীরে ভর করেছো। ওই যুবক উত্তরে বলছেন, তারা একজন নয়, একাধিক জ্বীন যশোর শহরের বেজপাড়া কালী মন্দির থেকে এসে ওই নারীর শরীরে ভর করেছে। তারা তাকে পছন্দ করে। এজন্য বিভিন্নভাবে তাকে কষ্ট দিচ্ছে। এরপর কথিত কবিরাজ জ্বীনকে শরীর ছেড়ে চলে যেতে বলে তার কর্মচারীর শরীরে পানি ছিটিয়ে দিতেই কর্মচারী শুরু করে নতুন নাটক। ছপপট করতে করতে মাটিতে লুটিয়ে পড়েন। অথাৎ রোগী একজন নারী, আর চিকিৎসা চালানো হচ্ছে কবিরাজের বেতনভুক্ত কর্মচারীর ওপর।

স্থানীয় একটি সূত্র জানায়, কবিরের কাছে কোনো রোগী আসলেই জানানো হয় তাকে জ্বীনে ধরেছে। একপর শুরু হয় তাদের চিকিৎসা। কবিরাজের বেতনভুক্ত ৩/৪ জন কর্মচারী আছেন। তাদের শরীরে জ্বীন নামিয়ে কবিরাজ রোগী দেখেন। এরপর তিনি প্রশ্ন করলে কর্মচারীরা আগে থেকে শিখিয়ে দেওয়া বুলি আউড়াতে থাকেন এবং শুরু করেন বিভন্ন অঙ্গভঙ্গি। নারী রোগীর জন্য পুরুষ কর্মচারী ও পুরুষ রোগীর জন্য নারী কর্মচারীর শরীরে জ্বীন নামিয়ে থাকের কবির হোসেন। রোগী যেই হোক চিকিৎসা করা হয় কবিরাজের কর্মচারীদের।

শুধু তাই নয়, দাম্পত্য সংকট, বিয়ে না হওয়া, প্রেমে ব্যর্থতার ব্যবস্থাপত্র নিতে হলে কবিরাজকে দিতে হয় মোটা অংকের টাকা। তার চিকিৎসা ব্যবস্থা নিয়ে কেউ কথা বলতে গেলেই পড়তে হয় নানা হয়রানির মুখে। স্থানীয় শক্তিশালী একটি চক্রকে টাকা দিয়ে তিনি দিনের পর দিন এই কারবার করে যাচ্ছেন।

কথিত কবিরাজ হুজুর কবির হোসেন জানান, রোগীর শরীরে আগে থেকেই একটি জ্বীন থাকে। এজন্য তার শরীরে জ্বীন ভারণ দেওয়া যায়না। তাই অন্য মানুষের শরীরে তার পোষ্য জ্বীন নামিয়ে রোগীর সমস্যা জেনে সামাধান করে থাকেন। এছাড়াও তিনি মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ডাক্তারের কাছ থেকে ছয় মাসের একটি প্রশিক্ষণ নিয়েছেন বলেও দাবি করেন। রোগীদের তিনি কবিরাজি, গাছড়া ও লতাপাতার চিকিৎসা নিয়ে থাকেন। তার ড্রাগ ও ট্রেড লাইসেন্স আছে বলেও দাবি করেন কবির হোসেন।।

আপডেট : ১২:১৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫