চুয়াডাঙ্গা ০৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলিযুগ

Padma Sangbad
৯৩

নুরুল আলম বাকু।।

বাঁশের চেয়ে কঞ্চি শক্ত
নেতার চেয়ে হোতা
কঞ্চি-হোতা ছাড়া এখন
বাঁশ,নেতা সব ভোতা।

ভেড়ার পালে বাছুর মোড়ল
বাঘের পালে ফেউ
কে যে কখন হচ্ছে মোড়ল
জানছেনা তা কেউ।

অসির চেয়ে মসি বড়
বই পুস্তকে ছাপা
সবার চেয়ে সেই বড় যে
মারতে পারে চাপা।

আটার চেয়ে ভুষি দামী
চিনির চেয়ে গুড়
বাবার চেয়ে শশুর আপন
মা’তো অনেক দুর।

বাপের চেয়ে ছেলের কদর
ভন্ডনেতার দলে
নেতার টানে বাপের দরদ
যাচ্ছে রসাতলে।

হুক্কার চেয়ে সস্তা এখন
ভাং, সিদ্ধি, গাঁজা
সাঁইবাবারা নেশার ঘোরে
হচ্ছে বাদশা রাজা।

কলি যুগে সাধুর চেয়ে
চোরের কদর বেশি
পুকুরচোরের হচ্ছে কদর
মুলাচোরের ফাঁসি।

আপডেট : ০৩:৪৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩

কলিযুগ

আপডেট : ০৩:৪৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
৯৩

নুরুল আলম বাকু।।

বাঁশের চেয়ে কঞ্চি শক্ত
নেতার চেয়ে হোতা
কঞ্চি-হোতা ছাড়া এখন
বাঁশ,নেতা সব ভোতা।

ভেড়ার পালে বাছুর মোড়ল
বাঘের পালে ফেউ
কে যে কখন হচ্ছে মোড়ল
জানছেনা তা কেউ।

অসির চেয়ে মসি বড়
বই পুস্তকে ছাপা
সবার চেয়ে সেই বড় যে
মারতে পারে চাপা।

আটার চেয়ে ভুষি দামী
চিনির চেয়ে গুড়
বাবার চেয়ে শশুর আপন
মা’তো অনেক দুর।

বাপের চেয়ে ছেলের কদর
ভন্ডনেতার দলে
নেতার টানে বাপের দরদ
যাচ্ছে রসাতলে।

হুক্কার চেয়ে সস্তা এখন
ভাং, সিদ্ধি, গাঁজা
সাঁইবাবারা নেশার ঘোরে
হচ্ছে বাদশা রাজা।

কলি যুগে সাধুর চেয়ে
চোরের কদর বেশি
পুকুরচোরের হচ্ছে কদর
মুলাচোরের ফাঁসি।