চুয়াডাঙ্গা ০৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কল্পনার শহরে!

Padma Sangbad
১১৩

রাশিদা-য়ে আশরার।

তোমার এক আকাশ কষ্ট
না বলা কথা হৃদয়ের উচ্ছ্বাস;
ঘন কুয়াশার চাদরে ঢাকা-
এক পৃথিবী সমান নীরবতা!

আমার এক সমুদ্র নির্জনতা
অতল তলে হারাই আশা;
শূন্য- মহাশূন্য ভরা একাকীত্ব
আকাশ গঙ্গায় ভেসে বেড়ায়!

আকাঙ্ক্ষার গহীনে লুকিয়ে
আছে অজস্র কল্পনার ঢেউ;
মেঘ রোদ্দুরের মাঝে আটকে
আছে জীবনের ইচ্ছা গুলো!

মারিয়ানা ট্রেঞ্চ অথবা তারও
চেয়ে গভীরে বেদনার ক্ষত;
অন্তর্যামী ছাড়া অন্তহীন অথৈ
জলের তল জানে না কেউ!
২০২২

আপডেট : ১০:০৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২

কল্পনার শহরে!

আপডেট : ১০:০৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
১১৩

রাশিদা-য়ে আশরার।

তোমার এক আকাশ কষ্ট
না বলা কথা হৃদয়ের উচ্ছ্বাস;
ঘন কুয়াশার চাদরে ঢাকা-
এক পৃথিবী সমান নীরবতা!

আমার এক সমুদ্র নির্জনতা
অতল তলে হারাই আশা;
শূন্য- মহাশূন্য ভরা একাকীত্ব
আকাশ গঙ্গায় ভেসে বেড়ায়!

আকাঙ্ক্ষার গহীনে লুকিয়ে
আছে অজস্র কল্পনার ঢেউ;
মেঘ রোদ্দুরের মাঝে আটকে
আছে জীবনের ইচ্ছা গুলো!

মারিয়ানা ট্রেঞ্চ অথবা তারও
চেয়ে গভীরে বেদনার ক্ষত;
অন্তর্যামী ছাড়া অন্তহীন অথৈ
জলের তল জানে না কেউ!
২০২২