চুয়াডাঙ্গা ০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে আধিপত্ত বিহস্তার সংঘর্ষ, আহত ৪

Padma Sangbad
৭৬

ঝিনাইদহের কালীগঞ্জের সিংগি বাজারে আধিপত্ত বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ উপজেলার সিংগি বাজার এলাকায় সন্ধ্যার আগে দা নিয়ে ঘোরাফেরা করছিলেন স্থানীয় কয়েকজন। এ নিয়ে এলাকার কয়েকজনের সাথে বাক-বিতন্ডায় জড়ান তারা। এরই জেরে উভয়পক্ষের সমর্থকরা সিংগি বাজারে রাত ৮টার দিকে সংঘর্ষে লিপ্ত হন। এতে উভয়পক্ষের অন্তত চারজন আহত হন। এই এলাকায় দীর্ঘদিন যাবৎ আধিপত্ত বিস্তার নিয়ে বিরোধ ছিল।
কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।।

আপডেট : ১১:০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪