চুয়াডাঙ্গা ০৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে একদিনে ২ মাস ২৭ দিনের স্বাক্ষর করলেন ছাত্রলীগ নেতা

Padma Sangbad
৮৫

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জের সরকারি মাহতাব উদ্দীন কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসরাইল হোসেন কর্মচারীদের দৈনিক হাজিরা খাতায় একদিতে বিগত দিনে অনুপস্থিত ২ মাস ২৭ দিনের স্বাক্ষর করেছেন।
সাধারণ শিক্ষার্থীরা জানায়, রবিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে সরকারি মাহতাব উদ্দীন কলেজে ঢুকে হাজিরা খাতায় তিনি স্বাক্ষর করেন। এ সময় শিক্ষার্থীদের সন্দেহ হলে টেবিলের উপর পড়ে থাকা হাজিরা খাতা খুললে দেখা যায় গত ৫ আগষ্ট সরকার পতনের পর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত তিনি প্রতিষ্ঠানে আসেননি। রবিবারে সকালে প্রতিষ্ঠানে এসে বিগত ২ মাস ২৭ দিনের স্বাক্ষর একদিনে করেছেন। তবে ইসরাইল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোজ কান্তি বিশ্বাসের সহযোগিতায় এমন কাজ করতে পারে ধারণা সাধারণ শিক্ষার্থীদের।
এ বিষয়ে জানতে শিক্ষক ইসরাইল হোসেনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। জানা গেছে, কলেজে এসে স্বাক্ষর করে তিনি বিএনপি’র পার্টি অফিসে অগ্নিসংযোগ ও পূর্বাশা কাউন্টার ভাংচুর মামলায় আদালতে আত্মসমর্পন করতে যান। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
এ ব্যাপারে সরকারি মাহতাব উদ্দীন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোজ কান্তি বিশ্বাস বলেন, প্রভাষক ইসরাইল হোসেন ৫ আগস্ট থেকে ২৬ অক্টোবর পর্যন্ত কলেজে আসেন নি। হাজিরা খাতায় এভাবে একদিনে স্বাক্ষর করে রাখা অন্যায়। এটা উনি ঠিক করে নাই। উনি কিভাবে এটা করলেন তদন্ত সহকারে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, বিষয়টি আমি অবগত নয়। আর হাজিরা খাতায় এভাবে স্বাক্ষর করার সুযোগ নেই। এটা কর্মচারী শৃঙ্খলা পরিপন্থি কাজ। যেকোন কর্মচারী এটা করে থাকলে তা অপরাধ হিসেবেই গণ্য হবে। বিষয়টি আমি খতিয়ে দেখব।।

আপডেট : ০৫:১৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪