চুয়াডাঙ্গা ০৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযান মাদকদ্রব্যসহ আটক ৪

Padma Sangbad
৭৯

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর শহরের আড়পাড়া এবং কাশিপুর মাঠপাড়ায় যৌথ বাহিনী ও পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য জিনিসসহ চারজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সেনাবাহিনী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং কালীগঞ্জ থানা পুলিশের যৌথ একটি দল মাদক কারবারি জাহাঙ্গীর হোসেনের আড়পাড়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় জাহাঙ্গীর হোসেন পালিয়ে যায়। সেখান থেকে দিপালী বেগম, চম্পা বেগম এবং ডলি বেগমকে আটক করা হয়। যৌথ বাহিনী আসার খবর পেয়ে কারবারিরা ইয়াবার প্যাকেট বাথরুমের প্যানের মধ্যে ফেলে দেয়। সেগুলোসহ ঘরের মধ্য থেকে আরও ইয়াবা, ফেনসিডিলের ১৬টি খালি বোতল, ৭টি মোবাইল ফোন, ২টি পাসপোর্ট এবং নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করে যৌথ বাহিনী। অভিযানে নেতৃত্ব দেন মেজর আকিকুর রহমান রুশাদ।
একইদিন রাতে কালীগঞ্জ পৌরসভার কাশিপুর মাঠপাড়ায় অভিযান চালিয়ে আনছার আলী নামে এক মাদক ব্যবসায়ীকে ১০৩ পিচ ইয়ারবাসহ আটক করে পুলিশ।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, এসব ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে পৃথক দু’টি মামলা হয়েছে।

আপডেট : ১২:৫১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪