চুয়াডাঙ্গা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে সাত কেজি গাঁজা গাছসহ একজন আটক

Padma Sangbad
৮৭

ঝিনাইদহের কালীগঞ্জে বিশাল আকৃতির দুটি গাঁজাগাছসহ এক চাষিকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে শহরের আড়পাড়া গ্রামের (নদিপাড়া) হাবিবুর রহমান হবির ছেলে আলমগীর হোসেনের (৪৫) বসত বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ তাকে আটক করা হয়।
আটক আলমগীর হোসেন তার বাড়িতে গোপনে দুটি গাঁজার গাছ রোপণ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল এসআই তকিবুরের নেতৃত্বে অভিযান চালিয়ে ১৩ ফুট লম্বা গাছ দুটিসহ তাকে আটক করে। উদ্ধার দুই গাছের ওজন সাত কেজি।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে এই অভিযান চালানো হয়। আটক ব্যক্তি গাছ দুটি নিজেই তার বাড়িতে রোপন করেছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

আপডেট : ০১:৩২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫