চুয়াডাঙ্গা ১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েটে হামলা নিয়ে যা বললেন ছাত্রদলের সাধারণ সম্পাদক

Padma Sangbad
১৫৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। আজ মঙ্গলবারের এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনায় সেখানে দুই প্ল্যাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

ছাত্রদলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ। তিনি ফেসবুকে লিখেছেন, ‘কুয়েটে ছাত্রদল নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ স্টাইলে যে নৃশংস হামলা চালাচ্ছে, এর মধ্য দিয়ে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল নিজেদের রাজনৈতিক কবর রচনার পথেই অগ্রসর হলো।’

হামলার বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ‘ক্যাম্পাসেগণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করার সুযোগ দিলে যেকোনো ধরনের সংঘাত এড়ানো সম্ভব।’

জানা গেছে, গত ৫ আগস্টের পর ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ আছে। তবে ছাত্র রাজনীতি চালুর পক্ষে গতকাল সোমবার লিফলেট বিতরণ করে ছাত্রদল। এদিকে, আজ ছাত্র রাজনীতির বিপক্ষে মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই কুয়েটে হবে না’, ‘দাবি মোদের একটাই, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই’, ‘এই ক্যাম্পাসে হবে না, ছাত্ররাজনীতির ঠিকানা’-সহ বিভিন্ন স্লোগান দেন।

এ সময় ছাত্রদলের কর্মীরা পাশ দিয়ে যাওয়ার সময় ক্যাম্পাসের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ উত্তেজনা কুয়েটের বাইরেও ছড়িয়ে পড়ে। কুয়েট পকেট গেট এলাকার দিকে বহিরাগতরাও ছাত্রদলের পক্ষ নেন বলে জানা গেছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে নাছির লেখেন, ‘ছাত্ররাজনীতি বন্ধ করতে চাওয়া ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ। ছাত্রদের রাজনীতি করার অধিকার কেড়ে নিতে চাওয়া অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং আন্তর্জাতিক আইন অনুসারে মৌলিক অধিকার পরিপন্থী।’

তিনি আরও লেখেন, ‘ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করার সুযোগ দিলে যেকোনো ধরনের সংঘাত এড়ানো সম্ভব। কথিত সাধারণ শিক্ষার্থীদের নামে গোপন সংগঠন এবং নিষিদ্ধঘোষিত সংগঠনের আড়ালে বিরাজনীতিকরণের চেষ্টা করা হলে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস হবে এবং শুধু বাংলাদেশবিরোধী গোপন নিষিদ্ধ সংগঠনগুলোর তৎপরতা বাড়বে। সবাইকে গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ ও পরমতসহিষ্ণুতা চর্চার অনুরোধ করছি।’

আপডেট : ১২:৩৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫