চুয়াডাঙ্গা ০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেবলই তোমার অভিযোগ

Padma Sangbad
৪৮

এস এম রাজা।। কেবলই তোমার অভিযোগ শুনি অন্যের বিরুদ্ধে এ ভালো না, সে ভালো না, কেউ ভালো না কেবল তুমি ছাড়া!
সত্যিই কি তাই?
তুমি যে বলো এ আমায় বড্ড ব্যাথা দিয়েছে মনে
অথচ কত্তকি করেছি তার জন্য।
একটুও মনে রাখেনি সে।
আগে যখন তখন ডাকতো আমায়,
কত গুরুত্ব ছিল,
কদর ছিল ভীষণ আর আজ
তার কাছে একেবারেই অপ্রয়োজনীয় কিন্তু কেন?
এমন জিজ্ঞাসার অন্ত নেই তোমার।
তুমি বলো সে ভালো না বেজায় খারাপ,
এড়িয়ে চলে সারাক্ষণ
অথচ এমনটি ছিল না আগে।
কি দামী ছিলাম আমি
যা বলতাম শুনতো তাই
আর আজ সবই তার উল্টো
আমি যেন বেদামী কোন পন্য,
কেবলই উপহাসের পাত্র।
তুমি বলো ভালো না কেউ -ই
কারন,সবাই আমায় বাঁকা চোখে তাকায়
উপহাস করে, পাশ কেটে যায়,
মুস্কি হেঁসে গাল মন্দ করে
ভাবটা এমন, যেন,আমার কারনে ওদের জাত যায় এমন নালিশও তোমার শুনেছি সহস্রবার।
তুমি কি জানো?
তোমার নালিশ কতটা ভাবিয়ে তুলেছিলো আমায়? কতটা ভেবেছি আমি কেন এমন হয়?
কি লাভ ওদের তোমার নালিশের শিকার হয়ে? কত্তোকিছুই না ভাবতাম ওদের।
যখন ওদের নিকট থেকে দেখলাম,
নিবিড় ভাবে দেখলাম,
কি আশ্চর্য জানো?
ওরা আসলে তোমার নালিশের মতো নয়।
ওদের মাঝে হিংসা নেই,
ওরা সংকির্ন কিংবা আত্মকেন্দ্রীক নয়
ওরা তোমার মতো নয় জটিল মানসিকতা সম্পন্ন
ওরা তোমার মতো সুশীল সেজে কুশীল হয়না
সুশীল সমাজের মাথা বেচে খায়না,
যা তুমি প্রতি নিয়ত করো।
এ, সে ও কেউ এর বিরুদ্ধে নালিশ করা তোমার
কুটকৌশল এটাই জানার ছিল বাঁকি।
আর বুঝতে বাঁকি থাকে না যে,
তোমার সর্বাঙ্গে পচা দগদগে ঘা,
মারাত্মক দুর্গন্ধ তাতে।
দেরীতে হলেও বুঝতে পেরেছে ওরা
তাইতো তোমাকে আর ওদের প্রয়োজনীয় মনে হয়না। এখন বলা যেতে পারে
তোমার নালিশ বড্ড অযৌক্তিক।
বলা যেতে পারে তুমি সুশীল নামের
ভীষণ নষ্ট একজন।

আপডেট : ০৮:২৪:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১