শিরোনাম :
কেরু উচ্চ বিদ্যালয়ে প্রথম ও ষষ্ঠ শ্রেণিতে ভর্তির লটারি অনুষ্ঠিত
Padma Sangbad

দৈনিক পদ্মা সংবাদ নিউজ ডেস্ক।।
২৩ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ১০ টায় কেরু উচ্চ বিদ্যালয়ে প্রথম ও ষষ্ঠ শ্রেণিতে ভর্তির লটারি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে বহিরাগত ২৭ জন শিক্ষার্থী ও অভ্যন্তরীণ ৭ জন শিক্ষার্থী এবং ষষ্ঠ শ্রেণিতে ভর্তিচ্ছুক ১১২ জন আবেদনকারির মধ্যে লটারির মাধ্যমে ১৫ জন ও অভ্যন্তরীণ ১১ জন শিক্ষার্থী ভর্তির জন্য মনোনীত হয়েছে।
উপস্থিত অভিভাবকদের সম্মুখে এ লটারি অনুষ্ঠিত হয়। লটারি পরিচালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম, সহোযোগিতায় ছিলেন সহকারী শিক্ষক মোঃ রাসেদুজ্জামান, স্নেহময়ী বসাক, রমজান আলী, ফারুক হোসেন, আবু সাঈদ প্রমুখ।























