চুয়াডাঙ্গা ০১:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Padma Sangbad
৮১

কোটচাঁদপুর সংবাদদাতা।।

ঝিনাইদহের কোটচাঁদপুরে র‌্যাবের অভিযানে ১ কেজি গাঁজাসহ ইমদাদুল হক মিলন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার সাফদারপুর (সেন্টার পাড়া) গ্রামের আজিবর বক্সের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে গত (১২জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার সময় র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কোটচাঁদপুর রাজাপুর মোড় এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এ সময় র‌্যাবের একটি দল উপজেলার বলুহর ইউনিয়নের কোটচাঁদপুর টু সাফদারপুর সড়কের রাজাপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ ইমদাদুল হক মিলন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় ।
এ সময় গ্রেফতারকৃত আসামীর নিকট থেকে ১টি মোবাইল সেট এবং ২টি সিম কার্ড উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে কোটচাঁদপুর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।।

আপডেট : ০৪:৩২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২