চুয়াডাঙ্গা ০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোটি টাকার ৫ পিস সোনাসহ পাচারকারী আটক

Padma Sangbad
১৪৯

যশোর প্রতিনিধি।।

যশোরে একদিনের ব্যবধানে আবারো প্রায় কোটি টাকার সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২১ অগস্ট) সকালে যশোরের খুলনা-যশোর মহাসড়কের মুড়লিমোড় এলাকা থেকে অভিযান চালিয়ে রুবেল নামের এক ব্যক্তিকে আটক করে ৪৯ বিজিবি ব্যাটালিয়ন। পরে তার দেহ তল্লাশি করে কোমরে লুকানো অবস্থায় ৫ পিস সোনার বার উদ্ধার করা হয়। আটক রুবেল কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বাসন্ডা গ্রামের সাইদুর রহমানের ছেলে। উদ্ধার করা সোনার বাজারমূল্য প্রায় ৮৬ লাখ ৬ হাজার ৫২০ টাকা। এছাড়া তার কাছ থেকে নগদ ৩ হাজার ৯৯৫ টাকা এবং একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।সম্প্রতি তিনটি অভিযানে বিজিবি তিনকোটি ৫ লাখ ৮৫ হাজার ৫শ’৭৬ টাকার সোনা উদ্ধার করে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, রুবেল মূলত ঢাকার ধোলাইপাড় এলাকা থেকে সোনা সংগ্রহ করে বেনাপোল সীমান্ত হয়ে ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদে বিজিবি আগে থেকেই সতর্ক ছিল। মেইন সড়কে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় রুবেলকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি অসঙ্গতিপূর্ণ জবাব দেন। পরে তার দেহ তল্লাশি করে সোনার বারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার দুপুরে খুলনা-যশোর মহাসড়কের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আফছার আলী নামে আরেক পাচারকারীকে আটক করে বিজিবি। সেখান থেকে ৫ পিস সোনার বার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৯৭ লাখ ৫৪ হাজার ৫৬ টাকা । তারও আগে সোমবার যশোর সদরের হামিদপুর বাসস্ট্যান্ড থেকে অভিযান চালিয়ে আরও দুই সোনা পাচারকারীকে আটক করে বিজিবি। তারা হলেন রাজবাড়ীর সজ্জনকান্দা গ্রামের আব্দুল গনি সরদারের ছেলে আব্দুল হালিম (২৭)এবং শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার শুভগ্রামের নান্নু মাতবরের ছেলে শহিদুল ইসলাম (২৯) । তাদের কাছ থেকে ৫ পিস সোনার বার উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ১ কোটি ২২ লাখ ২৫ হাজার টাকা । এছাড়া নগদ ১৫ হাজার ৭৩০ টাকা এবং ২টি মোবাইল ফোন ও জব্দ করা হয়। গত চারদিনে তিনটি অভিযানে বিজিবি তিনকোটি ৫ লাখ ৮৫ হাজার ৫শ’৭৬ টাকার সোনা উদ্ধার করেছে। আটক করা হয়েছে চারকারবারিকে। তবে, ধরা ছোয়ার বাইরে রয়েছে মুল হোতারা।

আপডেট : ১২:১৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫