চুয়াডাঙ্গা ১০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোলের শিশুকে জিম্মি করে গৃহবধূকে দফায় দফায় সংঘবদ্ধ ধর্ষণ: র‍্যাব-১১ অভিযানে মূল আসামী গ্রেফতার

Padma Sangbad
১৫৩

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় কোলের শিশুকে জিম্মি করে এক গৃহবধূকে দীর্ঘ এক মাস ধরে দফায় দফায় সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। চাঞ্চল্যকর এই ঘটনায় ভিকটিমের দায়েরকৃত মামলার ভিত্তিতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ এর গোয়েন্দা নজরদারিতে মূল আসামীকে গ্রেফতার করা হয়েছে।

ভিকটিমের স্বামী, পেশায় লেগুনাচালক, জানান—রমজানের শুরু হওয়ার আগে তার স্ত্রী সন্তানকে নিয়ে ইসদাইর-গাবতলী লিংক রোড হয়ে যাওয়ার সময় একটি সংঘবদ্ধ দল তার সন্তানকে জিম্মি করে তাকে অপহরণ করে। এরপর ফতুল্লা মডেল থানাধীন গাবতলী প্রাইমারী স্কুলের পাশে একটি পাঁচতলা বাড়ির নিচ তলার কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করে। অভিযুক্তরা ধর্ষণের ভিডিও ধারণ করে পরবর্তীতে তা ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘ এক মাস ধরেই একাধিকবার ভিকটিমকে ধর্ষণ করে আসছিল।

ধর্ষণের পর অসুস্থ হয়ে পড়লে ভিকটিম তার স্বামী ও পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরবর্তীতে তারা ফতুল্লা থানায় গিয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং-৩০, তারিখঃ ১১ এপ্রিল ২০২৫)। মামলায় মাহিম (৩০), নজরুল (৩৫), সজীব ওরফে বদনা সজীব (৪০), নয়ন (৩০) এবং আরও ২/৩ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করা হয়।

র‍্যাব-১১ এর প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘটনার পর থেকেই অভিযুক্তদের গ্রেফতারে অভিযান জোরদার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে ১৭ এপ্রিল রাতে বরিশাল জেলার কোতোয়ালি থানাধীন নাজির মহল্লা এলাকা থেকে ৪ নম্বর এজাহারভুক্ত আসামী জাকারিয়া প্রকাশ নয়ন (৩০) কে গ্রেফতার করা হয়। অভিযানে র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এবং র‍্যাব-৮, সিপিএসসি, বরিশাল যৌথভাবে অংশ নেয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফুল ইসলাম বলেন, “ভিকটিমের দায়ের করা মামলার পরপরই তদন্ত শুরু হয়েছে। ইতোমধ্যে এক আসামী গ্রেফতার হয়েছে, বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

উল্লেখ্য, র‍্যাব-১১ চলতি বছরের আগস্ট থেকে এ পর্যন্ত দায়িত্বপূর্ণ এলাকায় ধর্ষণ মামলায় ৪৫ জন, হত্যা মামলায় ৮৬ জনসহ মোট ২৫১ জন অপরাধীকে গ্রেফতার করে আইনানুগ প্রক্রিয়ায় সোপর্দ করেছে।

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। সাধারণ মানুষ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

আপডেট : ১২:৪৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫