চুয়াডাঙ্গা ০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার ডুমুরিয়ায় যুবদল নেতার হত্যাকাণ্ড: স্ত্রী ও শ্যালক গ্রেফতার

Padma Sangbad
১৫২

খুলনা প্রতিনিধি।।

খুলনার ডুমুরিয়ায় যুবদল নেতা এস এম শামীম (৩৬) হত্যা মামলায় তার স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি (২৮) ও মামাতো ভাই মো. ওবায়দুল্লাহ হাওলাদার বাদল (১৭)কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) এই গ্রেফতার কার্যক্রম সম্পন্ন হয়।

খুলনা জেলা পুলিশ মঙ্গলবার (২৬ আগস্ট) সংবাদ সম্মেলনে জানায়, শামীমের সঙ্গে পারিবারিক বিরোধ ও শারীরিক নির্যাতনের কারণে বৃষ্টি তার স্বামীর হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা মোতাবেক ২২ আগস্ট রাতের খাবারের পর শামীমকে তৃতীয় তলার ফাঁকা ফ্ল্যাটে ডেকে নিয়ে বৃষ্টি ও ওবায়দুল্লাহ শামীমকে হত্যা করেন। পরে ছুরি পাশের জলাশয়ে ফেলে দিয়ে তারা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।

এসময় জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন বলেন, বৃষ্টির তার স্বামী শামীমের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক বিরোধ ছিল। এ কারণে প্রায়ই বৃষ্টিকে শারীরিকভাবে নির্যাতন করতো তার স্বামী। নির্যাতনে অতিষ্ঠ হয়ে সে তার স্বামীকে খুন করার পরিকল্পনা করেন। পরিকল্পনা মোতাবেক ঘটনার তিনদিন আগে সে তার মামাতো ভাই ওবায়দুল্লাহকে তার বাড়িতে ডেকে নেন। ঘটনার আগের দিন ২১ শে আগস্ট বৃষ্টি ওবায়দুল্লাহকে জানান যে তার স্বামী শামীম বিভিন্ন সময় তাকে শারীরিকভাবে নির্যাতন করার কারণে সে শামীমকে হত্যার পরিকল্পনা করেছে। এরপর তিনি ওবায়দুল্লাহকে জিজ্ঞেস করেন শামীমকে খুন করতে পারবে কিনা। এতে ওবায়দুল্লাহ সম্মতি জানায়।

দুজনের পরিকল্পনায় ঘটনার দিন ২২ আগস্ট রাতের খাবার শেষে শামীম শেখ ও তার স্ত্রী তৃতীয় তলার ফাঁকা ফ্ল্যাটে যান। কিছুক্ষণ পর ওবায়দুল্লাহও তৃতীয় তলায় যান। ওবায়দুল্লাহ ছাদে গিয়ে বৃষ্টির রেখে দেওয়া একটি ছুরি নিয়ে পুনরায় তৃতীয় তলায় আসেন। তখন ফাতেমা আক্তার বৃষ্টি শামীমকে খুন করার জন্য কীভাবে কোপ দিতে হবে তা ইশারায় ওবায়দুল্লাহকে দেখিয়ে দেন। একপর্যায়ে ছুরি দিয়ে ওবায়দুল্লাহ শামীমের ঘাড়ে কোপ দেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন ও মৃত্যুবরণ করেন। এসময় ওবায়দুল্লাহ ও বৃষ্টি ছাদে গিয়ে পরিকল্পনামতো ছুরিটি পাশের জলাশয়ে ফেলে দিয়ে দ্বিতীয় তলায় এসে শামীমের মায়ের সঙ্গে স্বাভাবিক কথাবার্তা বলতে থাকেন।

পুলিশ গ্রেফতারকৃত ওবায়দুল্লাহ ও বৃষ্টির দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি পাশের জলাশয় থেকে উদ্ধার করে।

পুলিশ সুপার আরও বলেন, আসামিদের গ্রেফতারের পর তাদের দেওয়া জবানবন্দিতে তারা তাদের অপরাধ স্বীকার করেছেন। তবে এই মামলাটি আরও গভীরভাবে তদন্ত চলমান রয়েছে।

এর আগে শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে ডুমুরিয়ার আঠারো মাইল এলাকায় যুবদল নেতা এস এম শামীমকে (৩৬) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত শামীমের মা রশিদা খাতুন (৬২) বাদী হয়ে ডুমুরিয়া থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে রোববার (২৪ আগস্ট) মামলা করেন।

আপডেট : ১২:১০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫