চুয়াডাঙ্গা ০৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার সাবেক ওসি হাসান আল মামুন কারাগারে

Padma Sangbad
৭২

বিএনপির খুলনা মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল আলমের দায়ের করা মামলায় সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১৫ জুন) খুলনা মহানগর দায়রা জজ মো. শরীফ হোসেন হায়দার তার জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।

আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন সাবেক এই পুলিশ কর্মকর্তা। তবে রাষ্ট্রপক্ষের বিরোধিতার পর বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আত্মসমর্পণের সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন বিএনপি নেতাকর্মীরা। ওসি হাসান আল মামুনকে লক্ষ্য করে তারা ডিম ও আম নিক্ষেপ করেন। এ সময় তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনা ও নৌবাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি খুলনার কে ডি ঘোষ রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে একটি রাজনৈতিক সমাবেশে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় তৎকালীন ওসি হাসান আল মামুন বিএনপি নেতা ফখরুল আলমকে ব্যক্তিগতভাবে মারধর করেন। লাঠির আঘাতে ফখরুলের একটি চোখ নষ্ট হয়ে যায়।

এ ঘটনার প্রায় দেড় বছর পর, ২০২৪ সালের ১৯ আগস্ট, ফখরুল আলম আদালতে মামলা দায়ের করেন। মামলায় নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয় ওসি হাসান আল মামুনের বিরুদ্ধে।

মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ কে এম শহিদুল আলম জানান, মামলার পর উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ওসি হাসান আল মামুন। পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশেই তিনি খুলনা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। তবে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আপডেট : ১২:৩২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫