চুয়াডাঙ্গা ০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে এইচএসসি পরীক্ষার হলে মোবাইলে নকল, পরীক্ষার্থী বহিষ্কার ও দুই শিক্ষককে অব্যাহতি

Padma Sangbad
১০৭

মেহেরপুর প্রতিনিধি।।

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী-নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনে নকল করার অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার এবং দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ বুধবার (৮ জুলাই) দুপুরে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ ব্যবস্থা নেন।

জানা যায়, পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহার করে নকলের অভিযোগের সত্যতা পাওয়ায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পার গোয়াল গ্রাম কলেজের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে কেন্দ্রে দায়িত্বে থাকা বামন্দী-নিশিপুর স্কুল অ্যান্ড কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান এবং ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক জেমিন আহমেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদুল আলম স্বপন জানান, পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় এক শিক্ষার্থীকে বহিষ্কার ও দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। যেকোনো অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আপডেট : ১১:৩৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬