চুয়াডাঙ্গা ০৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে মাদকাসক্ত জামাইয়ের ছুরিকাঘাতে চাচা শ্বশুর খুন

Padma Sangbad
৭৫

মেহেরপুররের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে মাদকাসক্ত জামাই সবুজের ছুরিকাঘাতে চাচা শ্বশুর ইলিয়াস হোসেন (৪৫) খুন হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোরে গাড়াবাড়িয়া গ্রামের স্কুল পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস হোসেন গাড়াবাড়িয়া স্কুল পাড়ার মৃত নেককার আলীর ছেলে। জামাই সবুজের বাড়ি একই উপজেলার ষোলটাকা গ্রামে। মরদেহ বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার পর স্থানীয়রা ঘাতক সবুজকে আটক করে রেখেছে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম, গাংনী থানা ও স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অবস্থান করছেন।

স্থানীয়রা জানান, মাদকাসক্ত সবুজ ভোরের দিকে তার শশুর বাশারের বাড়িতে গিয়ে স্ত্রীকে মারধর করছিলেন। এসময় চাচা শশুর ইলিয়াছ হোসেন তাকে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে ঘাতক সবুজ আহম্মেদ ইলিয়াছ হোসেনের পেটে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে। এদিকে ঘাতককে আটকিয়ে নিজেরা বিচারের দাবি জানিয়েছেন নিহতের পরিবারের বিক্ষুব্ধ লোকজন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল এ্ই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছেছে। তার মরদেহ মেহেরপুর মর্গে রয়েছে এবং ঘাতককে স্থানীয়দের কাছে থেকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুনগাংনীমেহেরপুর

Share
Tweet
Share
Pin
Share
0Shares

মেহেরপুরের আমঝুপিতে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত
আমঝুপি প্রতিনিধি 45 ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ · রাত ১২:৫৪ image_print

মেহেরপুরের আমঝুপিতে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ ও ইয়ুথ ফোরামের ত্রৈমাসিক ডায়ালগ ও ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

“সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ” এই স্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় আমঝুপির মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর হলরুমে এক আলোচনা ও ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।

মানব উন্নয়ন কেন্দ্র (মউক) ও গণসাক্ষরতা অভিযান যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটিআই-এর সুপারিনটেনডেন্ট মোঃ সামসুজ্জামান মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ তারকুল ইসলাম, কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি মোঃ ইসমাইল হোসেন, কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, ইয়ুথ ফোরামের সদস্য, শিক্ষক এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত মতবিনিময় সভায় মেহেরপুর জেলার বিশেষ করে গ্রামীণ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, ঝরেপড়া রোধ, প্রাথমিক শিক্ষায় স্বদায়িত্ববোধ সৃষ্টি এবং গণঅংশগ্রহণ বৃদ্ধিতে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ ও ইয়ুথ ফোরাম যে সকল উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে আসছে, তার সার্বিক অবস্থান, চ্যালেঞ্জ এবং এসডিজি অর্জনে করণীয় বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন ও উন্মুক্ত আলোচনা করা হয়।

এই আলোচনা সভায় কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষকরা তাদের শিক্ষাজীবনের বিভিন্ন সীমাবদ্ধতা, সরকারি সুযোগ-সুবিধা ও বাজেটে বরাদ্দের বৈষম্য নিয়ে অভিযোগ তুলে ধরেন। তবে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে মউকের দীর্ঘ এক যুগের অবদানও তারা তুলে ধরেন।

মেহেরপুর জেলার কৃষি বিপণন কর্মকর্তা তার বক্তব্যে কৃষিপণ্য বাজারজাতকরণে তার দপ্তরের বিভিন্ন কার্যক্রম, সরকারি সহায়তা এবং তা কৃষক শ্রেণির মাঝে কীভাবে পৌঁছানো যায় সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

সাদ আহম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত ফলপ্রসূ এই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মউকের প্রোগ্রাম ম্যানেজার কাজল রাখো, সহকারী প্রোগ্রাম অফিসার আশিক বিল্লাহ ও চাঁদতারা সূর্য।

আপডেট : ১২:৫৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫