চুয়াডাঙ্গা ০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাড়িতে সুসজ্জিত করে চুয়াডাঙ্গা থেকে (অবসর)-এ যাওয়া সহকর্মীদ্বয়কে আনুষ্ঠানিকতার সাথে নিজ বাড়ি পৌঁছে দিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ

Padma Sangbad
৮৩

জেলা পুলিশ, চুয়াডাঙ্গা থেকে পিআরএল (অবসর)-এ যাওয়া সহকর্মীদ্বয়কে আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়ি পৌঁছে দিলেন জেলা পুলিশ, চুয়াডাঙ্গা

বাংলাদেশ পুলিশে দীর্ঘ ৩৫ বছর চাকুরিকাল সমাপ্ত করে পিআরএল-এ যাওয়া সহকর্মীদ্বয়কে বিদায় বেলায় আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে নিজ বাড়ি পৌঁছে দিলেন জেলা পুলিশ, চুয়াডাঙ্গা।

অদ্য ১২.০৯.২০২২ খ্রিঃ তারিখ বেলা ১২:৩০ ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলা থেকে অবসর উত্তর ছুটি (পিআরএল) গমণকারী কনস্টেবল/ মোঃ আকবর আলী এবং কনস্টেবল/মোঃ আবুল হোসেন বাংলাদেশ পুলিশে যোগদান করে পেশাদারিত্বের সাথে চাকুরিকাল শেষ করে অবসর গ্রহণ করায় পুলিশ সুপার মহোদয় তাদেরকে এককালীন লামগ্রান্টের টাকা (চেক) ও স্মৃতি স্মারক প্রদান করেন। আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত পুলিশ পিকআপে করে আকবর হোসেনের নিজ বাড়ি দামুড়হুদা থানাধীন জয়রামপুর এবং আবুল হোসেনের বর্তমান বাড়ি চুয়াডাঙ্গা সদর থানাধীন বাগানপাড়ায় পৌঁছে দেওয়া হয়।

সদ্য বিদায়ী পুলিশ সদস্যদ্বয় বলেন, ‘বিদায়বেলা পুলিশ সুপার স্যারের এমন আনুষ্ঠানিক বিদায় আমাদের অত্যন্ত গর্বিত করেছে। অবসরকালীন সময়ে পুলিশের সর্বকনিষ্ঠ সদস্য হয়ে এমন সম্মানজনক বিদায় পেয়ে পুলিশ সুপার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানান।’ এসময় পুলিশ সদস্যদ্বয় আবেগে আপ্লুত হয়ে পড়েন।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মারুফ হোসেন, ডিআইও-১ (সহকারি পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), জেলা বিশেষ শাখা, ওসি (ডিবি), অফিসার ইনচার্জগণ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (এডমিন), আরআই পুলিশ লাইন্সসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ফোর্সবৃন্দ।।

আপডেট : ১২:৪৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২