গোপালগঞ্জে কারফিউ জারি

অনলাইন ডেস্ক।।
গোপালগঞ্জে এনসিপির সভা ঘিরে কয়েক ঘণ্টা ধরে সংঘর্ষের পর কারফিউ জারি করেছে সরকার।
আজ বুধবার রাত ৮টা থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।
গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এতে ২ জন মারা গেছেন বলে জানা গেছে। নিহতরা হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫) ও কোটালীপাড়ার রমজান কাজী (১৮)।
অনলাইন ডেস্ক
১৬ জুলাই ২০২৫, ০৪:১৩ পিএম
গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সমর্থকদের হামলার পর সংঘর্ষ চলছে। এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগ দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চার প্লাটুন সদস্য।
গোপালগঞ্জে চার প্লাটুন বিজিবি মোতায়েনের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
আজ বুধবার বিকেলে সমাবেশ শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলা চালানো হয়। এরপর থেকে পুলিশের সঙ্গে আওয়ামী লীগের সমর্থকদের সংঘর্ষ চলছে। এ সময় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নিয়েছেন এনসিপির নেতাকর্মীরা।





















