চুয়াডাঙ্গা ১১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে গণগ্রেপ্তার নয়, দোষীদের ধরা হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Padma Sangbad
৬৩

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় সরকার গণগ্রেপ্তারের পথে হাঁটছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দোষীদের আইনের আওতায় আনা হচ্ছে, তবে নিরপরাধ কাউকে হয়রানি না করার জন্য পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (২০ জুলাই) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি ও ঢাকা মহানগরীর বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ ঘটনায় গণগ্রেপ্তার হচ্ছে না। যারা অন্যায় করেছে শুধু তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে। নির্দোষ কাউকে হয়রানি করা হবে না—এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া আছে। যে পরিস্থিতি তৈরি হয়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ঢাকার সব ডিসি, র‍্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠকে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।

সাংবাদিকরা যখন জানতে চান, আসলেই কি পরিস্থিতির উন্নতি হয়েছে, তখন তিনি বলেন, আপনারাই তো সবচেয়ে ভালো জানেন। আমি বললেই তো আপনারা বিশ্বাস করবেন না। আপনারাই বিচার করুন পরিস্থিতির বাস্তবতা।

গোপালগঞ্জের ঘটনার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঘটনা ঘটেছে এটা সত্যি, আমরা তা অস্বীকার করছি না। তবে ঘটনা ঘটার পরই আমরা ব্যবস্থা নিচ্ছি। অতীতেও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে অনেক কিছু হয়েছে, তবে পদক্ষেপই মুখ্য বিষয়।

আওয়ামী লীগ ঘোষিত হরতাল নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগে যেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতো, সেখানে এবার অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। হরতাল আদৌ হয়েছে কিনা, সেটা আপনারাই বলুন।

গোপালগঞ্জে পুলিশ মামলা করবে কি না—এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। “আপনারা নিজেরাই দেখেছেন সেখানে কী ঘটেছে, তাই পুলিশের করণীয় নির্ধারণে পদক্ষেপ নেওয়া হয়েছে,”—বলেন তিনি।

ভবিষ্যতের জাতীয় নির্বাচন কীভাবে পরিচালিত হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্নে তিনি বলেন, এই বাহিনী দিয়েই নির্বাচন সম্ভব। তাদের প্রস্তুত করা হচ্ছে, প্রশিক্ষণও চলছে। নির্বাচন পরিচালনায় কোনো অসুবিধা হবে না।

তিনি আরও বলেন, আপনারা যে প্রশ্ন করছেন সেটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে মতপ্রকাশের ক্ষেত্রে যেন শালীনতা বজায় থাকে, সেটাও গুরুত্ব সহকারে দেখা উচিত।

আপডেট : ১২:০৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫