চুয়াডাঙ্গা ০১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে সেনা টহল দলের ওপর হামলা, সেই চেয়ারম্যানসহ আটক ৪

Padma Sangbad
৮৫

গোপালগঞ্জে সেনা টহল দলের ওপর হামলা, অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর এবং অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় সেনাবাহিনীর করা মামলায় গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল হক শরীফ (লাচ্চু), গোপীনাথপুর গ্রামের বাসিন্দা পুলিশ শরীফ, মো. মোস্তাক মোল্যা ও কাজী রফিকুল ইসলাম।

মঙ্গলবার (২৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এ তথ্য জানায়।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার সৈয়দ ফজলুর রহমানের নেতৃত্বে গতকাল সোমবার গোপালগঞ্জ শহরে অভিযানে চালিয়ে সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক শরীফ (লাচ্চু) এবং গোপীনাথপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্য তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ১০ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জ সদরের গোপীনাথপুর বাসস্ট্যান্ডে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এই কর্মসূচিকে কেন্দ্র করে সেনা সদস্যদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর চার কর্মকর্তাসহ ৯ জন আহত হন। এ ঘটনায় গত ২২ আগস্ট শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অস্থায়ী ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মো. মাকসুদুল আলম বাদী হয়ে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজমসহ ৩৩০৬ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেন।

গোপালগঞ্জ সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বলেন, সেনাবাহিনীর করা মামলায় গ্রেপ্তার চার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

আপডেট : ১১:১৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪