চুয়াডাঙ্গা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোয়ালন্দে ইমাম মাহাদী দাবিদারের মরদেহ কবর থেকে তুলে পুড়াল উত্তেজিত জনতা

Padma Sangbad
১৫৮

রাজবাড়ী সংবাদদাতা।।
রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ইমাম মাহাদী দাবিকারী নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে মহাসড়কে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ তৌহিদি জনতা।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার পর শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। জুমার নামাজ শেষে গোয়ালন্দ আনসার ক্লাব চত্বরে তৌহিদি জনতা একত্রিত হয়ে নুরাল পাগলের মাজারে হামলা চালায়। এ সময় পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও জনতার আক্রমণে এক পর্যায়ে প্রশাসন পিছু হটতে বাধ্য হয়।

বিক্ষুব্ধরা নুরাল পাগলের কবর ভেঙে মরদেহ নিয়ে মহাসড়কে মিছিল করে। পরে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের পদ্মার মোড়ে মরদেহ রেখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এসময় তার বাড়ি ও আশপাশের স্থাপনাতেও হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

সংঘর্ষে নুরাল পাগলার অনুসারী মো. রাশেল মোল্লা (২৮) নিহত হয়েছেন। তিনি দেবগ্রাম ইউনিয়নের আজাদ মেম্বারের ছেলে। এ ছাড়া অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসার পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সময় উত্তেজিত জনতা পুলিশের দুটি গাড়ি, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িসহ একাধিক যানবাহন ভাঙচুর করে। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস বিকেল সাড়ে ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুরো এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।

গত ২৩ আগস্ট নুরাল পাগলের মৃত্যুর পর পরিবার তাকে বাড়ির সামনে ১২ ফুট উঁচু কাঠামোর ভেতরে কবর দেয়। কবরটি কাবা শরীফের আদলে সাজানো হয় এবং ‘হযরত ইমাম মাহাদী (আ.) দরবার শরীফ’ লেখা সাইনবোর্ড টাঙানো হয়। এতে স্থানীয় মুসল্লিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

তৌহিদি জনতা ও ইমাম পরিষদের পক্ষ থেকে কবরের রং পরিবর্তন, সাইনবোর্ড অপসারণ এবং কবরের উচ্চতা স্বাভাবিক করার দাবি জানানো হয়। প্রথম দুটি দাবি মেনে নেওয়া হলেও কবরের উচ্চতা নিয়ে সমঝোতা না হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুল রহমান বলেন, “আমার গাড়ি ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। জনতা মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দিয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে আছে।”

আপডেট : ১০:৫৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫