চুয়াডাঙ্গা ১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় রোগী বহনকারী ভ্যানে সশস্ত্র ছিনতাই: চালককে কুপিয়ে টাকা-গয়না লুট

Padma Sangbad
১৩৮

চুয়াডাঙ্গা সদর উপজেলার ভুলটিয়া-খাড়াগোদা সড়কে সশস্ত্র দুষ্কৃতীদের হামলায় একটি রোগীবাহী পাখিভ্যানের চালককে কুপিয়ে নগদ টাকা ও গয়না লুট করা হয়েছে। আহত চালককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গত রোববার (২৩ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে ভুলটিয়া-খাড়াগোদা সড়কের ছন্নতলা মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মিজান শাহ জানান, তার স্ত্রী জোসনা খাতুন গ্যাস্ট্রিকের সমস্যায় আক্রান্ত হওয়ায় পাখিভ্যানে করে তাকে ও মেয়ে শাহিনুর খাতুনকে নিয়ে খাড়াগোদা বাজারের একটি চিকিৎসকের কাছে নেওয়া হচ্ছিল।

পথে সড়কে গাছ ফেলে ব্যারিকেড দেওয়া হয়। ভ্যানচালক মজনু গাড়ি ধীর করতেই দু’জন মুখোশধারী সশস্ত্র ব্যক্তি ধারালো অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। মিজানের কাছ থেকে ২,৬০০ টাকা ও তার স্ত্রীর কানের সোনার গয়না ছিনিয়ে নেওয়া হয়। চালক মজনু প্রতিবাদ করায় তাকে ঘাড় ও মাথায় কুপিয়ে গুরুতর আহত করা হয়।

মজনুকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলেও তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেলে রেফার করা হয়। মিজান শাহও দুষ্কৃতীদের হামলায় আঘাত পেয়েছেন, তবে তার স্ত্রী ও মেয়ে সেদিন রক্ষা পেয়েছেন।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ শহীদ তিতুমীর ঘটনাটি নিশ্চিত করে বলেন, “আমরা অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছি। অপরাধীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি অন্ধকারাচ্ছন্ন ও নিরাপত্তাহীন হওয়ায় এমন ঘটনা ঘটেছে। তারা দ্রুত পুলিশি টহল ও সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

আপডেট : ০১:১৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫