চুয়াডাঙ্গা ০৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা জেলা পুলিশে বিদায় সংবর্ধনা: সম্মান, আবেগ ও কৃতজ্ঞতার মুহূর্তে বিদায়ী এসপি খন্দকার গোলাম মওলা

Padma Sangbad
৫৮

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে বদলিজনিত বিদায় উপলক্ষে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা-কে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে পুলিশ লাইন ড্রিলশেডে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা পুলিশের সব পর্যায়ের সদস্যরা অংশ নেন।

২০২৪ সালের ৮ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে এবং নাগরিক সেবা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সম্প্রতি তাঁর পুলিশ হেডকোয়ার্টার্সে বদলির নির্দেশনা আসায় জেলা পুলিশের উদ্যোগে এ বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়।

সহকর্মীরা বিদায়ী পুলিশ সুপারকে স্মরণ করেন একজন মানবিক, দক্ষ, সৎ, পরিশ্রমী ও নেতৃত্বগুণে অনন্য কর্মকর্তা হিসেবে। গণঅভ্যুত্থানের পরের অস্থির পরিস্থিতিতে তিনি চুয়াডাঙ্গায় যোগ দিয়ে টিম চুয়াডাঙ্গার সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত সময়ে একের পর এক সফলতা অর্জন করেন, যা জেলা পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনে।

সংবর্ধনা অনুষ্ঠানে খন্দকার গোলাম মওলা জেলার সম্মানিত নাগরিক, বিভিন্ন দপ্তরের প্রধান, সাংবাদিক এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নবাগত পুলিশ সুপারকে পূর্ণ সহযোগিতা করার আহ্বান জানান তিনি। পাশাপাশি থানায় আসা সেবা প্রার্থীদের কথা মনোযোগ দিয়ে শোনা ও দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন কর্মকর্তাদের উদ্দেশে। তিনি বলেন,“মানুষের সেবাই আমাদের প্রধান দায়িত্ব; দেশ ও সমাজের কল্যাণে নিবেদিত থাকাই আমাদের লক্ষ্য।” শেষে তিনি নিজের পরিবারের জন্য সবার দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিনহাজ-উল-ইসলাম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আনোয়ারুল কবীরসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, আরআই, টিআই ও জেলা পুলিশের কর্মকর্তা–ফোর্স।

আপডেট : ০২:২৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫