শিরোনাম :
চুয়াডাঙ্গা-২ আসনে বিপুল ভোটে নৌকার প্রার্থী আলী আজগর টগর জয়ী
Padma Sangbad

চুয়াডাঙ্গা-২ আসনে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী আলী আজগর টগর।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কার্যক্রম। এরপরে শুরু হয় ভোট গণনার কাজ।
আলী আজগর টগর পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৫৯৯ ভোট পেয়ে। তার নিকটতম ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবু হাশেম রেজা পেয়েছেন ৫৮ হাজার ৮৯৫ ভোট।
নির্বাচনী এলাকা ৮০, (দামুড়হুদা উপজেলা, জীবননগর উপজেলা, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ, বেগমপুর, নেহালপুর ও গড়াইটুপি ইউনিয়ন) চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসন গঠিত। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৪ হাজার ৪৪২ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৩১ হাজার ৬৯২ জন। মোট ভোটকেন্দ্রে সংখ্যা ১৭৩টি।




















