চুয়াডাঙ্গা ০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার দর্শনায় ১টি বিদেশি পিস্তল- দুই রাউন্ড গুলিসহ সাহারুল আটক

Padma Sangbad
১৬২

চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ সাহারুল (৩৭) নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (৯ অক্টোবর) রাত ৯ টার দিকে দর্শনা পৌর এলাকার মোবারক পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক সাহারুল চুয়াডাঙ্গার দর্শনা থানার মোবারক পাড়ার পিয়ার আলীর ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে আসামি ও পিস্তলের তথ্য পায় চুয়াডাঙ্গার সেনাবাহিনী ক্যাম্প। ওই সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার লেফট্যান্যান্ট কর্নেল আবেদীনের নের্তৃত্বে দর্শনা পৌর এলাকার মোবারক পাড়ায় আসামির বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল।

এ সময় আসামীকে আটক করে তার দেয়া তথ্য অনুযায়ী বাড়ির পেছনে পুঁতে রাখা অবস্থায় যুক্তরাষ্ট্রের তৈরি একটি নাইন এম এম পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। একটি মোবাইলও উদ্ধার করা হয়।।

আপডেট : ০৫:৩১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪